শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আ’লীগ চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের সংবাদ সম্মেলন (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১১ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 8:08 pm

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সাংবাদিকদের সহযোগিতা কামনা এবং গত ৫ বছর দায়িত্ব পালনে সহায়তা দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন- বিগত দিনে সকল কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। জননেত্রী শেখ হাসিনা আমার যোগ্যতা মূল্যয়ন করে মনোনয়ন দিয়েছে। পূর্বের ন্যায় আমি জনগনের জন্য কাজ করে যেতে চাই। এজন্য সাংবাদিক সমাজ সহ সকল স্তরের জনগণের নিকট তিনি ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেন।  অবাধ,সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান জাহাঙ্গীর আলম ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়ার কবির, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার বলেন-তৃনমুল থেকে শুরু করে জেলা পর্যন্ত এবং কেন্দ্রে যারা দলের নেতৃত্বে আছেন,যারা পদ হোল্ড করছেন,তাদের কারো দলের মনোনয়নের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। বাংলাদেশ আওয়ামীলীগ এমন কোন সার্কুলার জারী করেনি যে, পদে থেকে কেউ দলের বাইরে গিয়ে নির্বাচন করতে পারবে। দলীয় মনোনয়নের প্রতিই সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে। তবে কেউ নির্বাচন করলে বাধা দেয়া হবেনা দল থেকে এটি বলা হয়েছে। দলীয় মনোনয়ন নিয়ে এক প্রার্থীর অভিযোগকে দু:খজনক ও নিন্দনীয় জানিয়ে তিনি বলেন আমি এধরনের বক্তব্যের প্রতিবাদ জানাই।

আল মামুন সরকার আরো বলেন, গত ৫ বছরে জনপ্রতিনিধি অনেকের বিরুদ্ধে সংবাদ হয়েছে। একমাত্র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আমরা কোন নেতিবাচক সংবাদ প্রকাশ হতে দেখিনি।

 

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | সোমবার, ১১ মার্চ ২০১৯

The Daily Sarod |