শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আলট্রাসনোগ্রাম রিপোর্টে দুই শিশু থাকলেও প্রসূতি পেলেন এক, অপরটি কোথায়?

  প্রিন্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 1:06 am

আলট্রাসনোগ্রাম রিপোর্টে দুই শিশু থাকলেও প্রসূতি পেলেন এক, অপরটি কোথায়?

একটি বেসরকারি ক্লিনিকে আলট্রাসনোগ্রাম রিপোর্টে এক প্রসূতির দুইটি যমজ শিশুর কথা উল্লেখ করা আছে। কিন্তু সিজারের পর ওই প্রসূতির পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে একটি মাত্র নবজাতক শিশু। তবে প্রসূতি পরিবারের দাবি আরও একটি শিশুটি কোথায়? হাসপাতাল কতৃর্পক্ষও জানিয়েছিল দুইটি শিশু হবে। সেই মোতাবেক তারা অপারেশন করিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিষয়টি আলট্রাসনোগ্রাম রিপোর্টে ভুল করেছেন চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল হক। চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল হকও নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার সদর উপজেলার ভাটপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মাহবুবুর রহমানে স্ত্রী শিউলী বেগম রোববার বিকালে জেলা শহরের পাইকপাড়ার ট্যাংকের উত্তর পাড়ের সেবা ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। এই সময় পরীক্ষার পর যাচাই বাছাই করে তাকে জানানো হয়, তার গর্ভে দুইটি যমজ শিশু রয়েছে। কিন্তু সেবা ক্লিনিকের চিকিৎসক সাইমা রহমান ইমা সিজারের পর জানান তার একটি নবজাতক শিশু জন্ম নিয়েছে। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সাথে রোগীর স্বজনরা তর্ক বির্তকে জড়িয়ে পড়েন । এই সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

প্রসূতি শিউলী বেগমের মা সালমা বেগম জানান, তার মেয়ে শিউলী গর্ভবতী হওয়ার পর সেবা ক্লিনিকের চিকিৎসক সাইমা রহমান ইমার তত্বাবধানে নিয়মিত চিকিৎসা করেছেন। সর্বশেষ তার পরার্মশক্রমে স্থানীয় সেফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারে ডা. মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে একটি আল্ট্রাসনোগ্রাম করতে বলেন। আলট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ি আমাদের জানানো হয় দুইটি যমজ শিশু জন্ম নিবে। কিন্তু সিজারের পর একটি নবজাতক শিশু দেওয়া হয়েছে। অপর শিশুটি কোথায়? খোজঁ নিতে চাইলে, তারা অশোভন আচারণ করে। এই সময় অপর শিশুটি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

সেবা ক্লিনিকের চিকিৎসক সাইমা রহমান ইমা জানান, আলট্রাসনোগ্রাম রিপোর্টটিতে ভূল করা হয়েছে। তিনি সিজারের সময় একটি শিশু পেয়েছেন বলে দাবি করেন।

তবে অভিযুক্ত সেফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, সারাদিন একাধিক রিপোর্ট দেখতে হয়। তার মধ্যে এই রিপোর্টটি ছিল। এই সময় দেখায় ভূল হয়েছে বলে প্রাথমিক ভাবে তা স্বীকার করেন। পরে তিনি সমঝোতা করার অনুরোধ জানান।

Facebook Comments Box

Posted ১২:৫১ এএম | মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

The Daily Sarod |