স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 10:32 pm
মিউজিক্যাল রিয়েলিটি শো-‘ড্যানিশ প্রেজেন্টস ইয়াং স্টার’ এ প্রথম রানার আপ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে রওনক জাহান রাইসা। সংগীত বিষয়ক এ রিয়েলিটি শো’র চূড়ান্ত পর্বটি গত ৮ই ফেব্রুয়ারী আরটিভিতে প্রচারিত হয়। রাইসা ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। জেলা শহরের পশ্চিম পাইক পাড়ার (চামেলীবাগ) মো. ইয়াহিয়ার একমাত্র মেয়ে সে। প্রথম আসরে পাঁচ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় ঢাকার প্রতিযোগী রাইশা ফাইরোজ ইপা। আর দ্বিতীয় রানার আপ হন পুজা শীল। প্রথম রানার আপ রওনক জাহান রাইসাকে ২ লাখ টাকার রেপলিক চেক প্রদান করেন জনপ্রিয় কন্ঠশিল্পি খুরশীদ আলম ও শওকত আলী ইমন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জনপ্রিয় গায়ক এসআই টুটুলের সাথে প্রথম রানার আপ হওয়া রওনক জাহান রাইসা পরিবেশন করেন ‘হও যদি তুমি নীল আকাশ’ গানটি।
‘ড্যানিশ প্রেজেন্টস ইয়াং স্টার’-এ অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের হাজার হাজার প্রতিযোগী আবেদন করে। এরমধ্যে থেকে নিয়ম অনুযায়ী মোট ৫ হাজার প্রতিযোগীর গান রেজিষ্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। পরবর্তীতে বিচারকরা যাচাই বাচাই করে ১৫০ জনকে মূল প্রতিযোগীতার জন্যে আমন্ত্রন জানান। তাদেরকে নিয়ে বিভিন্ন রাউন্ডের মাধ্যমে শেষ হয় এই গানের প্রতিযোগিতা।
Posted ১০:২৮ পিএম | শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya