আবারও ইয়াবা নিয়ে সহযোগীসহ আটক হলেন সেই কথিত সাংবাদিক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২০ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : ১১:৪২ অপরাহ্ণ

আবারও ইয়াবা নিয়ে সহযোগীসহ আটক হলেন সেই কথিত সাংবাদিক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭শত পিস ইয়াবা সহ কথিত সাংবাদিক হেলাল উদ্দিন (৪৪) কে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে উপজেলার মনিয়ন্ধ থেকে মোটরসাইকেল ও জাকির হোসেন (৪২) নামের এক সহযোগী সহ আটক করা হয়।

আটক হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার গোকর্ণঘাটের মৃত আব্দুল জলিলের ছেলে ও তার সহযোগী জাকির জেলার নবীনগরের রসুলপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।
এসময় হেলাল উদ্দিনের কাছে দৈনিক ফ্রন্টিয়ার নামে একটি পত্রিকার ক্রাইম রিপোর্টারের আইডি কার্ড পাওয়া যায়।

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্ধে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি মোটরসাইকেল দুইজন আরোহী সহ আটক করা হয়। এসময় মোটরসাইকেল আরোহীদের দেহ তল্লাশি করে ৭শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর মধ্যে হেলাল উদ্দিন নামের একজনের কাছে দৈনিক ফ্রন্টিয়ার নামক পত্রিকার ক্রাইম রিপোর্টার উল্লেখ করা একটি আইডি কার্ড পাওয়া যায়।

ফাইল ছবি-গত এপ্রিলে ইয়াবাসহ আটক হওয়া হেলাল

উল্লেখ্য, হেলাল উদ্দিনকে গত ১০এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গোকর্ণঘাট এলাকা থেকে ২০০পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। এই মামলায় সে জামিনে বের হয়ে আবারও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পরে।

 

-রাফি/—

Facebook Comments Box

Posted ১১:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০১৯

dainiksarod |