স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 7:23 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বুয়েট ছাত্র আবরারের হত্যার ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের উদ্দেশ্য যায়ই থাকুক না কেন, তাদের কে বিচারের কাঠগড়ায় দাড়াঁতে হবে। তাদেরকে উপযুক্ত শাস্তি পেতে হবে।
মঙ্গলবার সকালে ব্রাহ্মাণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভারতের সঙ্গে দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে হত্যা করা হয়েছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই কথা বলেন আইন মন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী বলেন,দেখেন বিএনপির দায়িত্ব জ্ঞানহীন নেতারা সব দূর্ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বক্তব্য দেন। উনাদের যে নেতারা ছিলেন তাদের কর্মকান্ড দেশবাসী জানে। এখন যেসব গান গাচ্ছেন। যে বেসুরা গান তারা গায়ছেন এতে জনগণ আর কান দিবে না। এই দেশে আমরা গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠা করেছি এবং তা বিএনপি নষ্ট করেছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া,আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন,আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ।
Posted ৭:২৩ পিএম | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya