স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৩ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 3:50 pm
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে রোববার সকালে স্থানীয় বঙ্গবন্ধু স্কোয়ার থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক।
বিশেষ অতিথি ছিলেন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, সরকারী মহিলা কলেুজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেন প্রমুখ।
Posted ৩:৫০ পিএম | রবিবার, ২৩ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya