স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 8:55 pm
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ মো. ইয়ামিন (২০) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। ইয়ামিন পৌরশহরের উত্তর মৌড়াইল মহল্লার মো. জমশেদের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় স্টেশনের ১নং প্ল্যাটফরমের গেইটে দাঁড়িয়ে ইয়ামিন টিকিট বিক্রি করছিল। এ সময় তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৩টি আসনযুক্ত ১০টি টিকিটসহ আটক করা হয়।
Posted ৮:৫৪ পিএম | মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya