শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আত্মসমর্পণ করলো বাবাকে কুপিয়ে হত্যা করা সেই ছেলে

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 5:03 pm

আত্মসমর্পণ করলো বাবাকে কুপিয়ে হত্যা করা সেই ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার পলাতক থাকা ছেলে আরাফাত ইসলাম শুভ (২৪) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে৷ শুক্রবার রাতে নবীনগর থানায় এসে সে আত্মসমর্পণ করেন। এর আগে শুক্রবার সকালে

শুভ তার পিতা সাবেক সেনা সদস্য আমির হোসেন (৫৫) কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুভর পিতা আমির হোসেন গত কয়েক বছর আগে নবীনগর সদরের পশ্চিম পাড়ায় বাড়ি কিনে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে কয়েক বছর আগে প্রবাসে চলে যান তিনি। সম্প্রতি দেশে ফেরার পর তার বড় ছেলে আরাফাত ইসলাম শুভ (২৪) নবীনগর বাজারে বইয়ের ব্যবসা করার জন্য টাকা দিতে বলেছিলেন। কিন্তু আমির হোসেন ছেলেকে টাকা দিতে রাজি হচ্ছিলেন না। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আমির হোসেনের কাছে আবারও টাকা চাইলে না দেয়ায় ঘরে থাকা দা দিয়ে স্থানীয় আলমনগর সড়কে এলোপাতাড়ি কোপানো শুরু করেন শুভ। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানকার ডাক্তারদের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে দুপুরে মারা যান তিনি।

পিতাকে হত্যার পর ছেলে আরাফাত ইসলাম শুভ পালিয়ে যায়৷ পরে রাতে নবীনগর থানায় এসে আত্মসমর্পণ করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বলেন, পিতাকে হত্যার ঘটনায় আরাফাত ইসলাম শুভ পুলিশ হেফাজতে রয়েছে। হত্যার সময় ব্যবহৃত দা টি উদ্ধার করা হয়েছে৷ তাকে আদালতে আদালতে হাজির করা হবে।

রাফি/-

Facebook Comments Box

Posted ৪:৫৪ পিএম | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |