শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

আজ সরাইলে ধর্মতীর্থ মাইন বিস্ফোরণ দিবস

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৬ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 12:37 am

আজ সরাইলে ধর্মতীর্থ মাইন বিস্ফোরণ দিবস

আজ বুধবার ৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ মাইন বিস্ফোরণ দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা মাইন বিস্ফোরণ ঘটিয়ে উপজেলার ধর্মতীর্থ এলাকায় স্থানীয় রাজাকার প্রধান, সরাইল থানা শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল মন্নাফ ঠাকুর ও পাকিস্তানি এক সেনা কর্মকর্তাসহ কয়েকজনকে হত্যা করে।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, এ অপারেশনের নেতৃত্বে ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

আবদুল মন্নাফ ঠাকুর নিহত হওয়ার পর শান্তি কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন তার ভগ্নিপতি ফয়েজ আহমদ ওরফে সেলুর বাপ। ৬ অক্টোবরের ঘটনার প্রতিশোধ নিতে কয়েকদিন পর সেলুর বাপের নেতৃত্বে কালীকচ্ছ গ্রামের অসংখ্য বাড়িঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে। রাজাকার ও পাকিস্তানি সেনারা ১৮ অক্টোবর শতাধিক নারী-পুরুষকে হত্যা করে।’ এটি ধর্মতীর্থ গণগত্যা নামে পরিচিত।

Facebook Comments Box

Posted ১২:৩৭ এএম | বুধবার, ০৬ অক্টোবর ২০২১

The Daily Sarod |