শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আজ ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 10:08 am

আজ ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস

আজ ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশের অন্যতম মুক্তিযুদ্ধের তীর্থভূমি খ্যাত ব্রাহ্মণবাড়িয়া শত্রু মুক্ত হয়। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্যে মুক্তিযোদ্ধাদের সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা অনুষ্ঠান মালার আয়োজন করেছেন।

একাত্তরের ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল আখাউড়া শত্রু মুক্ত হওয়ার পর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে ব্রাহ্মণবাড়িয়ার দিকে অগ্রসর হয়। আখাউড়া থেকে রেললাইন ও উজানীসার সড়ক দিয়ে অগ্রসরমান যৌথবাহিনী ব্রাহ্মণবাড়িয়া শহরে পৌছে যায়। কোন ধরনের প্রতিরোধ ছাড়াই ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত হয়।

উত্তাল দিনের ৮ ডিসেম্বর সকালে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীকে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রবেশ করতে দেখে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের সাধারন মানুষ জয়বাংলা স্লোগান দিয়ে তাদেরকে অভিনন্দন জানায়। এসময় সাধারন মানুষ নিশ্চিত হয় ব্রাহ্মণবাড়িয়া মুক্ত হয়ে গেছে। একদিকে বিজয়ের আনন্দ অন্যদিকে স্বজনদের হারানোর বেদনা। তার পরও সেই দিন বিজয়ের আন্দনে মেতেছিল ব্রাহ্মণবাড়িয়ার সাধারন মানুষ। একাত্তরের ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন কাঁচারী প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের দক্ষিন পূর্বাঞ্চলীয় কাউন্সিলের চেয়ারম্যান জহুর আহমেদ চৌধুরী।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন কমিটি। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।

Facebook Comments Box

Posted ১০:০৮ এএম | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |