শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

আজ পবিত্র ঈদুল আজহা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২১ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 3:41 am

আজ পবিত্র ঈদুল আজহা

আজ বুধবার (২১ জুলাই) মুসলিম বিশ্বের দ্বিতীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এদিন বাংলাদেশসহ আশপাশের দেশসমূহে উৎসবের সাথে ঈদ উদযাপিত হবে।

আল্লাহর জন্য নিজের জান-মাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্টচিত্তে বিলিয়ে দেয়ার এক সুমহান শিক্ষা নিয়ে প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। ইসলামী শরীয়াহ অনুযায়ী কোরবানি করা ওয়াজিব। আল কুরআনের সূরা কাউসারে বলা হয়েছে, ‘অতএব তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড় এবং কোরবানি কর।’ সূরা হজ্বে বলা হয়েছে, ‘কোরবানি করার পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা।’

দেশব্যাপী মহামারী করোনা আবহে গতবছরের মতো এবারও ঈদ উদযাপিত হবে। প্রতিটি ঈদ মানুষের মনে আনন্দের বার্তা নিয়ে এলেও মহামারি করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার বিষাদের ছায়া নেমে এসেছে। করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে গত প্রায় দেড় বছর ধরে মানুষের জীবনের গতি অনেকখানি বদলে গেছে।

মানুষের আয়-রোজগার কমে গেছে। তবুও সাধ্যমত কোরবানি দেয়ার চেষ্টা করছেন তারা। তাই শেষ বেলায় রাজধানীর কোরবানির হাটগুলো জমে ওঠেছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদ উপলক্ষে তিন দিন সরকারি ছুটি থাকবে। করোনার মধ্যে সরকারি ও বেসরকারি টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় দৈনিকগুলো বের করেছে বিশেষ ক্রোড়পত্র।

করোনাভাইরাসের ভয়াল থাবায় এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।তবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে পাঁচটি ঈদ জামাত। সকাল ৭টায় হবে প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।

 

Facebook Comments Box

Posted ৩:৩৯ এএম | বুধবার, ২১ জুলাই ২০২১

The Daily Sarod |