স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 2:32 am
২০১১সালের ৪ ফেব্রুয়ারির এই দিনে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার ১১ ছাত্রলীগ নেতাসহ ১২জন নিহত হয়েছিল। তাদের মৃত্যুর নবম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
কর্মসূচী অনুযায়ী সকাল সাড়ে ৯টায় টিএ রোডের তোফায়েল আজম মনুমেন্ট ( মঠের গোড়া) সংলগ্ন ১২ ছাত্র নেতা স্মরনে নির্মিত স্মৃতি সৌধে পুষ্পস্তক অর্পন, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদীয় উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সফর সঙ্গী হয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ১১ ছাত্রলীগ নেতাসহ ব্রাহ্মণবাড়িয়ার ১২ সন্তান।
নিহতরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী আলম শান্ত (৩১), ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক এজিএস আরিফুল ইসলাম বাবু (৩০), জেলা ছাত্রলীগ নেতা শওকত হোসেন লিয়েন(২৮), মোর্শেদ আলম(২৯), শাহজাহান রহমতুল্লাহ রুমেল (২৮), অ্যাডভোকেট জিয়াউল আমিন রিয়াদ (২৯), শেখ রায়হান উদ্দিন (২৮), হাফেজ আব্দুল্লাহ মাসুদ তানভীর (২৯), মোঃ ইমরানুর রেজা ইমরান (২৮), নূরুল আসিফ চৌধুরী (২৮) ও মিজানুর রহমান (৩৫)। পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোঃ আলমগীর (২৮)। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরন করছেন জেলা ছাত্রলীগ জাহিদ হোসেন পাভেল।
১১ছাত্রনেতা সহ নিহত ১২জনের স্মৃতিকে ধরে রাখার জন্য শহরের কেন্দ্রস্থল টিএ রোডের মনুমেন্টের পাশে (মঠের গোড়ায়) নির্মিত হয় একটি স্মৃতি সৌধ।
Posted ২:২১ এএম | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya