শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে ৫দিন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১০ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 10:30 pm

আখাউড়া স্থলবন্দর বন্ধ থাকবে ৫দিন

ভারতে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচন ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন বন্ধের কবলে পড়ছে দেশের অন্যতম রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর।

বুধবার  এ বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, আগামী ১১ এপ্রিল (বৃহস্পতিবার) ভারতের লোকসভা নির্বাচন, ১২ এপ্রিল (শুক্রবার) সাপ্তাহিক ছুটি, ১৩ এপ্রিল (শনিবার) বন্দর খোলা থাকলেও এ সময় রপ্তানি বন্ধ থাকবে এবং ১৪ এপ্রিল (রোববার) বাংলাদেশে পহেলা বৈশাখ ও ১৫ এপ্রিল (সোমবার) ভারতে পহেলা বৈশাখ পালন উপলক্ষে বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

তিনি আরও জানান, ৫ দিন বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | বুধবার, ১০ এপ্রিল ২০১৯

The Daily Sarod |