শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরেছে ভারতে আটকে পড়া ৬জন

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 2:06 pm

আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরেছে ভারতে আটকে পড়া ৬জন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে আটকে থাকা ৬জন বাংলাদেশি দেশে ফিরেছে। মঙ্গলবার দুপুরের দিকে ইমিগ্রেশন কার্য সম্পন্ন করে।

বিষয়টি নিশ্চিত করেছে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল হামিদ।

তিনি জানান, ইমিগ্রেশন কার্য সম্পন্ন করার পর তাদের জেলার বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ইনচার্জ আব্দুল হামিদ আরও জানান, ৬জনের মধ্যে একজন শিশু সহ ৪জন ঢাকার, একজন আখাউড়ার ও একজন বিজয়নগর উপজেলার। ঢাকা থেকে ভারতে ৪জন মার্চ মাসের ৮তারিখে গিয়েছিলেন। বাকি দুইজন মাস দেড়েক আগে ভারতে ভ্রমনে যান। করোনার প্রভাবে ভারতে লকডাউনে তারা সেখানে আটকা পড়েছিল।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান, ভারত থেকে ফিরে আসা ৬জনকে নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

রাফি/-

Facebook Comments Box

Posted ১:৫৩ পিএম | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |