স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৯ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 7:53 pm
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ৬দিন বন্ধ থাকবে। এছাড়াও লক্ষীপূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে এই স্থলবন্দর।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ নোটিশে এই তথ্য জানানো হয়। এতে সাক্ষর করেন স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা।
এতে বলা হয়, আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সোমবার (২৬ অক্টোবর) পর্যন্ত এবং লক্ষী পূজা উপলক্ষ্যে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত আখাউড়া স্থল বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এসময় যাত্রী চলাচল পূর্বের ন্যায় স্বাভাবিক থাকবে।
Posted ৭:৫৩ পিএম | সোমবার, ১৯ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya