স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 6:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্ত এলাকা মোঃ নাজু মিয়া (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । শুক্রবার (২৪জুলাই) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউপির মিনার কোট এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ২০ফুট ভেতরে বাংলাদেশ অংশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাজু মিয়া উপজেলার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার পুত্র।
পুলিশ বলছে নিহত নাজু মিয়া একজন মাদক ব্যবসায়ী এবং থানাতে তার বিরুদ্ধে ৮ টি মাকের মামলা রয়েছে। তবে নাজু মিয়া র মৃত্যু কিভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি কারণ তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ২২ তারিখ মোবাইলে ফোন করে তাকে কে বা কাহারা ডেকে নিয়ে যায় এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মিনারকোট গ্রামের ভারত সীমান্তের কাছে তার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ নাজু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী নাজু মিয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নাজু মিয়ার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার মৃত্যু কারণ সম্পর্কে বলেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।।
এসময় তিনি আরো বলেন, তার শরীরে প্রাথমিক ভাবে কোন আগাতের চিহ্ন পাওয়া যায়নি। নাজু মিয়া একজন মাদক ব্যবসায়ী ছিলেন তার বিরুদ্ধে থানায় ৮ টি মাদকের মামলা রয়েছে।
Posted ৬:৫৭ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya