শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়া রেল শ্রমিকলীগ ক্লাবে জুয়ার আসর, ১৬জুয়ারি আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 5:33 pm

আখাউড়া রেল শ্রমিকলীগ ক্লাবে জুয়ার আসর, ১৬জুয়ারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে শ্রমিকলীগ ক্লাবে অভিযান চালিয়ে ১৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে রেলওয়ে কলোনি এলাকার ওই ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আখাউড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টায় আখাউড়া রেলওয়ে থানার নিকটস্থ রেলওয়ে শ্রমিকলীগ অফিসে জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় নগদ ২৪ হাজার ৪১০টা ও জুয়া খেলার সামগ্রীসহ হাতেনাতে ১৬ জুয়ারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে রয়েছে রেলওয়ের কর্মচারী, শ্রমিক নেতা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পুলিশ বলছে তাদেরকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছে।

আটককৃতরা হলেন-আব্দুর রহমান (৪০), রইছ মিয়া (৪০), শেখ কাজল (৩৫), মো: হুমায়ুন কবির (৩২), নিরমল দাস (৩২) শাহ আলম (৫০), কালু মিয়া (৫০), রফিকুল ইসলাম (৫৫),সজিব দাস (৩০), কাউছার মিয়া (৫০), নজরুল ইসলাম (৫৯), জাহাঙ্গীর খলিফা (৫০), খলিলুর রহমান (৫১), আইয়ুব মিয়া (৫৫), হোসেন খলিফা (৫০), অরুন চন্দ্র দাস (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেলওয়ে শ্রমিকলীগ ও রেলওয়ে লাল হোসেন ক্লাবে দীর্ঘদিন যাবত প্রকাশ্যে জুয়া খেলা চলছে। রেলওয়ে থানার মাত্র ৫০ গজ দূরে অবস্থিত রেলওয়ে ক্লাবে জুয়া খেলার আসর বসলেও পুলিশ কখনো তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেনি।গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর পুলিশ অভিযান চালিয়েছে জুয়ার আসরটিতে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, আখাউড়ায় জুয়া বিরোধী পুলিশের বিশেষ অভিযান চলছে। আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ৫:৩৩ পিএম | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

The Daily Sarod |