শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়া বন্দরে করোনা সন্দেহে ফিরিয়ে দেওয়া হলো ভারতীয় নাগরিককে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:59 pm

আখাউড়া বন্দরে করোনা সন্দেহে ফিরিয়ে দেওয়া হলো ভারতীয় নাগরিককে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা সুভাস সরকার (৩০) নামে ভারতীয় নাগরিককে শরীরের তাপমাত্রা বেশি থাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

আগরতলার মধ্য ভুবননগর এলাকার ওই নাগরিক মঙ্গলবার সকালে আগরতলা বন্দর দিয়ে আখাউড়ায় আসেন। আখাউড়া বন্দরের নো-ম্যান্সল্যান্ডে থাকা স্বাস্থ্য পরীক্ষার দল ওই ব্যক্তির শরীরে তাপমাত্রা বেশি নিরূপণ করে ভারতে ফেরত পাঠিয়ে দেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেশি থাকা। বাংলাদেশের সিলেটের উদ্দেশ্যে আসা ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। সুস্থ হওয়ার পর বাংলাদেশে আসার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পিএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

The Daily Sarod |