শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়া পৌর মেয়রের ভাতিজা ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:52 am

আখাউড়া পৌর মেয়রের ভাতিজা ইয়াবাসহ আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সাগর খলিফা (২৬) নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আগরতলা সড়কের পৌরশহরের বাইপাস বঙ্গবন্ধু স্কয়ার থেকে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিকার বড় ভাই দানিশ খলিফার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া পৌরশহরের বাইপাস বঙ্গবন্ধু স্কয়ার এলাকা থেকে সাগর খলিফাকে টহল পুলিশ আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে ইয়াবা এবং মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

এর আগেও সাগর খলিফা বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেও আখাউড়া সীমান্ত এলাকা থেকে সাগর খলিফাকে ইয়াবা এবং একটি মোটরসাইকেলসহ আটক করে বিজিবি ফকির মোড়া ক্যাম্পের জওয়ানরা। পরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৫২ এএম | শনিবার, ২৩ মে ২০২০

The Daily Sarod |