শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় ৩৪০টি বুলেট উদ্ধার!

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১১ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:50 am

আখাউড়া পরিত্যক্ত অবস্থায় ৩৪০টি বুলেট উদ্ধার!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় মাটির নিচ থেকে ৩৪০টি বুলেট উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেলে এগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বুলেট গুলো এগুলো মুক্তিযুদ্ধ সময়ের। খবর পেয়ে রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম ঘটনাস্থলে যান।

স্থানীয়রা জানান, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণসহ রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সোমবার বিকেলে শক্ত একটি মাটির চাকা পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে কিছু বুঝতে পারেননি। পরে বুঝতে পারেন এগুলোতে বুলেট রয়েছে। আরো মাটি খুঁড়ে তারা বেশ কিছু বুলেট পান। সব মিলিয়ে বুলেট গুলোর ওজন পাঁচ কেজির বেশি হবে।

আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আজম জানান, ঘটনাস্থলটি রেলওয়ে থানার আওতাধীন নয়। তাই আখাউড়া থানায় খবর দেওয়া হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানিয়েছেন, থানায় আনার পর গণনা করে ৩৪০টি বুলেট ও কয়েকশত গুলির খোসা পাওয়া যায়। গুলির খোসা গুলো অধিকাংশ নষ্ট হয়ে গেছে।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | সোমবার, ১১ জানুয়ারি ২০২১

The Daily Sarod |