স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 1:36 am
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করছেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি আখাউড়া থানার বর্তমান অফিসার ইনচার্জ পরিদর্শক রসুল আহমেদ নিজামির স্থলাভিষিক্ত হচ্ছে।
বাংলাদেশ পুলিশের এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
ওই আদেশে আখাউড়া থানার অফিসার ইনচার্জ পরিদর্শক রসুল আহমেদ নিজামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অপরাধ শাখায় বদলী করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান গত ২৩ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে বদলী হয়ে যোগদান করেন। যোগদানের পর তিনি লাইনওআর এর দায়িত্বে ছিলেন।
এর আগে, পুলিশের এই চৌকস কর্মকর্তা দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন সহ জাতিসংঘের শান্তি রক্ষী মিশনে দুইবার কর্তব্য পালন করেছেন। তিনি ২০১৩ সালে প্রথম ও ২০১৯ সালের দ্বিতীয় বার শান্তি রক্ষী মিশনে যান। সর্বশেষ তিনি চলতি বছরের ২১ জানুয়ারি শান্তি রক্ষী মিশন থেকে দেশে ফেরেন।
Posted ১:৩৬ এএম | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya