শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় লন্ডন থেকে ফিরে ঘুরছিলেন মোবাইল কোর্টের সাথে, অবশেষে জরিমানা

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 7:44 pm

আখাউড়ায় লন্ডন থেকে ফিরে ঘুরছিলেন মোবাইল কোর্টের সাথে, অবশেষে জরিমানা

সারাদিন ভ্রাম্যমাণ আদালতের সাথে ঘুরলেন তিনি প্রবাস ফেরতদের খোঁজ নিতে এবং আইন অমান্য করলে সাজা দিতে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে থেকে এক প্রবাসীকে জরিমানাও করা হলো। হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক প্রবাসীকে সাজা দেওয়ার ছবিতে দেখা গেল লন্ডন ফেরত সেই ব্যক্তিকে৷

এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে অবশেষে সেই ব্যক্তিকে ১০হাজার টাকা জরিমানা করলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।

আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা জানান, ওই ব্যক্তি গত ৭মার্চ লন্ডন থেকে ফিরেছেন। আমার সাথে উনার ব্যক্তিগত সম্পর্ক ভাল। তবে উনি যে লন্ডন থেকে সম্প্রতি ফিরেছেন তা আমি অবগত ছিলাম না। উনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এমনটি করবেন তা মেনে নেওয়া যায় না। বিষয়টি জানার পর হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করায় তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে হোম কোয়ারেন্টাইনে থাকতে।

 

রাফি/—

Facebook Comments Box

Posted ৭:৪৪ পিএম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

The Daily Sarod |