আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ১১ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 8:16 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার খড়মপুর গ্রামের দক্ষিণ পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা পুকুরে ওই যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Posted ৮:১৬ পিএম | মঙ্গলবার, ১১ জুন ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya