শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় ভাঙ্গারীর দোকানে মিলল মর্টার শেল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:25 pm

আখাউড়ায় ভাঙ্গারীর দোকানে মিলল মর্টার শেল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাঙ্গারি দোকানে একটি শেল উদ্ধার করা হয়েছে। আস্টোর নামক দোকানে বুধবার সকালে মর্টার সেলটির সন্ধান পাওয়া যায়। উদ্ধার হওয়া মর্টার শেলটি এক মন ওজনের।

ভাঙ্গারি দোকানের মালিক মো. আলমগীর হোসেন বলেন, আখাউড়া-লাকসাম রেলপথ উন্নয়ন কাজের এক শ্রমিক ওই মর্টার শেলটি নিয়ে আসে। এ সময় ভাঙ্গারি দোকানের এক কর্মচারী কিনে রাখেন। বিষয়টি না বুঝতে পারায় লোহা মনে করে অবিস্ফোরিত মর্টার শেলটি কিনে রাখা হয়েছে। বুধবার সকালে ভাঙ্গারি স্টোরে এসে মর্টার শেলটি তিনি দেখতে পান।

ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়ের। শেলটিকে নিরাপদ স্থানে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল শেলটিকে পরীক্ষা করবেন।

আখাউড়া থানার পরিদর্শক ( তদন্ত) মাসুদুল আলম জানাযন, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মর্টার সেল পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে তারা আসলেই জানা যাবে মর্টারশেলটি সক্রিয় কিনা।

Facebook Comments Box

Posted ৭:২৫ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২০

The Daily Sarod |