স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:14 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে নিষিদ্ধ বিয়ার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে আখাউড়া উপজেলার তন্তর বাজারের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
আটকরা হলেন, উপজেলার তন্তর এলাকার মধ্যপাড়ার লিয়াকত আলী ভূইয়ার ছেলে মামুন মিয়া (৩৩) ও কসবা উপজেলার বাদৈরের হাবিবুর রহমানের ছেলে জীবন ওরফে বাবু (২২)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জিয়াউল হক জানান, তন্তর বাজারে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত মাদক বিক্রয় করার অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১০:১৪ পিএম | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya