শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান স্কফ সিরাপসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৮ মে ২০২০   সর্বশেষ আপডেট : 6:27 pm

আখাউড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান স্কফ সিরাপসহ দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পৃথক দু’টি অভিযানে ৫০৯ বোতল ভারতীয় স্কফসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী হীরাপুর ও খালাজোড়া এলাকা থেকে আখাউড়া বিওপির বিজিবি জওয়ানরা এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

আটককৃতরা হলো আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মাহফুজ মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪৮) ও হীরাপুর গ্রামের বাসিন্দা দুবরাজ খন্দকারের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ।

বিজিবি ২৫ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ রেজাউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয়।

জানাগেছে, উপজেলার হীরাপুর এলাকা থেকে ১৩৫ বোতল স্কফসহ ওই দু’জন মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে পৌরশহরের খালাজোড়া এলাকা থেকে চালকবিহীন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে ৩৭৪ বোতল স্কফ উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে না পারলেও ওই সিএনজি অটোরিকশা জব্দ করে বিজিবি জওয়ানরা।

বিজিবি কর্তৃপক্ষ সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২৭ পিএম | সোমবার, ১৮ মে ২০২০

The Daily Sarod |