বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 10:58 pm
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার নির্বাচন শেষে রোববার রাতে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। জয়ী মেয়র প্রার্থী তাকজিল খলিফা তার নৌকা প্রতীকে ১৫হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ছাড়া কোন মেয়র প্রার্থী এক হাজার ভোট পাড় হতে পারেননি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু পেয়েছেন ৭৭৮ ভোট, স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫৯৫ ভোট ও শফিকুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২১১ ভোট। নির্বাচনে মোট ভোট পড়ে ১৬ হাজার ৩৩টি। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজল ছাড়া বাকি সকল মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জহুরুল আলম বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নির্বাচনে বৈধ কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ যদি কোন প্রার্থী না পান, তাহলে তাদের জামানত হারাবেন। মেয়র পদে একজন প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণ করতে ২০হাজার টাকা জামানত প্রদান করতে হয়।
আখাউড়া পৌরসভায় ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিল ২৮ হাজার ৯০৮জন। এরমধ্যে ভোট পড়ে ১৬হাজার ৭৪১টি, এর থেকে বাতিল হয়ে যায় আরও ৮টি ভোট। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলে।
Posted ১০:৫৮ পিএম | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya