শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় বাবার সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৪ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 8:38 pm

আখাউড়ায় বাবার সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহিনুজ্জান বাবু (১৮) এক তরুণ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথে আযমপুর রেলওয়ে স্টেশনের আউটারে রাজাপুর ব্রীজ এলাকা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত মহিনুজ্জামান বাবু বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষক সেলিম মিয়ার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মহিনুজ্জামান বাবু ২য়। বড় ছেলে ঢাকায় চাকরি করেন, বাবু স্থানীয় এক বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে ও মেয়েটি ৮ম শ্রেনীতে পড়াশোনা করেন। সকালে মাহিনুজ্জামান বাবুর বাবা সেলিম মিয়া ও চাচারা বাড়ির কাছে মাছ ধরছিলেন। এসময় বাবুর পিতা তাকে কাজ করতে বলেন, তাই বাবু সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন বাবু ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, ধারণা করা হচ্ছে অভিমান করে তরুণ ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের সদস্যরা মরদেহ ময়নাতদন্তের জন্য আগ্রহ নয়। তাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | বুধবার, ২৪ মার্চ ২০২১

The Daily Sarod |