শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় তিতাস নদীতে মিললো বৃদ্ধের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৬ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 4:25 pm

আখাউড়ায় তিতাস নদীতে মিললো বৃদ্ধের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর বিরু দাশ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার বড়বাজার রেলব্রীজের নিচে তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিরু দাশ আখাউড়া খড়মপুর দাসপাড়া এলাকার বাসিন্দা।

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তি গত রোববার থেকে নিখোঁজ ছিলেন। তাকে খোঁজে পেতে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে। তার শরীরে কোন জখম ছিলনা তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ৪:২৫ পিএম | সোমবার, ০৬ জুলাই ২০২০

The Daily Sarod |