শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় গুড়িয়ে দেওয়া হয়েছে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:50 pm

আখাউড়ায় গুড়িয়ে দেওয়া হয়েছে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের জায়গা অবৈধভাবে থাকা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের রেলজংশন এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এছাড়াও ঢাকা-আগরতলা সড়কের আখাউড়া বাইপাস মোড়ে থাকা রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়া-লাকসাম জংশনের মাঝে ডাবল রেললাইন নির্মাণের কাজ চলছে। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশনের পূর্বপাশে আউটার মটরস্ট্যান্ড এলাকার রেলওয়ের লিজকৃত জায়গা থেকে উচ্ছেদের নির্দেশনার পাশাপাশি ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছেন না অনেক লিজ গ্রহীতারা।

বাংলাদেশ রেলওয়ের সিনিয়র ভূসম্পত্তি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, রেলওয়ের সম্পত্তিতে অনেকে ব্যবসা করছে অথচ ক্ষতিপূরণ নিয়ে এখনও সরে যাচ্ছেন না। নির্মাণ প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দখলকৃত জায়গা খালি করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:৫০ পিএম | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১

The Daily Sarod |