স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৭ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 10:05 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আব্দুল হক নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউপির গিরিশনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ছেলে মো. কাউছার মিয়া বলেন, প্রতিদিনের মতো বাবা-মা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে মায়ের ঘুম ভাঙলে দেখেন বাবা ঘরে নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে দেখি বাবার মরদেহ ঝুলছে। পরে পুলিশে খবর দেই।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
Posted ১০:০৫ পিএম | সোমবার, ০৭ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya