স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৫ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 1:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ে (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পৌরশহরের খরমপুর কেল্লা বাবার মাজার এলাকার থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
খরমপুর কেল্লা শহীদ মাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাসান খান খাদেম জানান, ওই নারী মাজারের ভক্ত। সকালে মাজারের পুকুরে কাপড় কাচছিলেন তিনি। এ সময় অসুস্থ হয়ে (মৃগী রোগ) পুকুরের পানিতে পড়ে যান। পরে মাজারে অন্য ভক্ত-আশেকানরা পানি থেকে তোলার আগেই ওই নারীর মৃত্যু হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার নাম-পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
Posted ১:৪৯ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya