শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় কিশোরী ধর্ষণ, প্রধান আসামির সহযোগী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 11:04 pm

আখাউড়ায় কিশোরী ধর্ষণ, প্রধান আসামির সহযোগী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নেশার ওষুধ দিয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার রাতে ভুক্তভোগীর পিতা বাদি হয়ে জিয়ার হোসেন (৩৫) আসামী করে আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের লোহঘর থেকে খালার বাড়ি মুগড়া ইউনিয়নের খলাপাড়ায় যাওয়ার পথে পূর্ব পরিচিত জিয়ার হোসেন তার সহযোগী ইব্রাহীম অপুর সহযোগিতায় নেশা জাতীয় ঔষধ খাওয়ায়। পরে ধর্ষণ করে।

অভিযোগের পর শনিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়ার হোসেনের সহযোগী ইব্রাহিম অপু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত জিয়ার হোসেন উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী জানান, অভিযুক্ত জিয়ার হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ৬:২২ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২০

The Daily Sarod |