শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 1:45 pm

আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে এক নারী (৪৫) মারা গেছেন।

সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে আসা ওই নারী বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে শশুর বাড়িতে মারা যান। তিনি কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশিতে ভুগলেও গোপন রেখেছিলেন।

ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাছির ভূইয়া, জানান, ওই নারী ১০দিন আগে নারায়ণগঞ্জ থেকে রাণীখার আসেন। ওই নারীর স্বামী নারায়ণগঞ্জে বেসরকারি চাকুরি করেন। বৃহস্পতিবার সকালে ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন দাবি করছে স্ট্রোক করে মারা গেছেন। তবে গ্রামের অনেকেই জানিয়েছেন গত কয়েকদিন ধরেই তিনি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। বিষয়টি পরিবারের লোকজন গোপন রাখেন। ওই নারীর মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে (টিএইচও ) ডাঃরাশেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায়নি। এখন আমাদের মেডিকেল টিম ঐ মৃত ব্যাক্তির নমুনা সংরক্ষণের জন্য যাচ্ছে।

আখাউড়া নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেন, ওই নারী নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায়নি। এখন আমরা, বিশেষ ব্যবস্থার মাধ্যমে ঐ নারীর দাফন-কাফন করা হবে। এবং ওই পরিবারের সংস্পর্শে সকলকে এবং আশপাশের লোকজনদের হোম কোয়ারান্টাইনে রাখা হবে।

Facebook Comments Box

Posted ১:৪৫ পিএম | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০

The Daily Sarod |