শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় ইতালি প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় অর্থ দণ্ড 

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ১৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:13 pm

আখাউড়ায় ইতালি প্রবাসী হোম কোয়ারেন্টাইনে না থাকায় অর্থ দণ্ড 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ইতালি প্রবাসী কোয়ারেন্টাইন আদেশ অমান্য করায় ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নস্থ ছতুরা শরীফ গ্রামে ভ্রাম্যমাণ আদালতে তাকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।

এসময় তিনি ধরখার ইউনিয়নস্থ ছতুরা শরীফ গ্রামে ৫টি পরিবারের বিভিন্ন দেশ থেকে আগতদের পরিদর্শন করেন। তাদেরকে লিফলেট, মাস্ক, সেনিটাইজার ইত্যাদি বিতরন এবং পাশাপাশি ১৪দিন কোয়ারেন্টাইনে থাকা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা সাংবাদিকদের বলেন, এক ইতালি প্রবাসী কোয়ারেন্টাইন আইন অমান্য করছিল এবং সে পরিবার তথা গ্রামকে ঝুঁকির মধ্যে ফেলায় তাকে তাৎক্ষনিক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে এবং কেউ কোয়ারেন্টাইন আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম ও ধরখার পুলিশ ফাঁড়ির পুলিশ উপস্থিত ছিলেন।

রাফি/–

Facebook Comments Box

Posted ৯:১১ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২০

The Daily Sarod |