স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 6:36 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও দুইজন করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে দুইজনের। আক্রান্তদের আখাউড়া উত্তর ইউনিয়নের আহমোদাবাদ গ্রামের এক নারী (২৫) ও মুগড়া ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের এক ব্যক্তি (৫৫)। আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এনিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত করা হয়েছে ১২জনের। আখাউড়ায় এর আগে ৩জন সনাক্ত হয়েছে ও ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। আক্রান্তরা ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।
এদিকে, স্থানীয় উপজেলা প্রশাসন আক্রান্তদের বাড়ি ও আশপাশ৷ এলাকা লকডাউনের প্রস্তুতি নিয়েছেন।
রাফি/-
Posted ৬:৩৬ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya