শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় অবৈধভাবে বিক্রিকালে অপরিশোধিত তেলসহ লরী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 7:33 pm

আখাউড়ায় অবৈধভাবে বিক্রিকালে অপরিশোধিত তেলসহ লরী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাই ভাবে বিক্রির সময় ১২হাজার লিটার অপরিশোধিত তেল (কনডেনসেট) সহ একটি লরী আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা(এনএসআই) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসের সদস্যরা।

সোমবার রাতে উপজেলার ধরখার বাজারের বিক্রি করার সময় তেলগুলো সহ লরীটি জব্দ করা হয়। এসময় পালিয়ে যায় লরীর ড্রাইভার ও তার সহকারি পালিয়ে গেলেও ওই তেলের দোকানের ম্যানেজারকে আটক করা হয়। তেলসহ লরীটি পুলিশের কাছে হন্তান্তর করা হয়।

ধরখার ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা উপজেলার ধরখার বাজারের অবৈধভাবে বিক্রির সময় সরকারি অপরিশোধিত তেল সহ একটি লরী (চট্র মেট্রো-ঢ-০৮-০০৪৬) জব্দ করে। তবে এসময় লরীর কাউকে আটক করা যায়নি। জব্দ করা তেলগুলো বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) কুমিল্লা জেলার মুরাদনগরের শ্রীকাইল কোপ থেকে নিয়ে আসা হয়েছে।

তিনি আরো জানান, বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ঘটনাস্থলে আসেন। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দোকানের ম্যানেজার আবু বক্করকে ৫হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তেলসহ লরীটি ধরখার ফাঁড়ির হেফাজতে রয়েছে।

এবিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসভ করেননি।

Facebook Comments Box

Posted ৩:১৪ পিএম | মঙ্গলবার, ০৬ অগাস্ট ২০১৯

The Daily Sarod |