শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ার মেয়র প্রার্থীসহ ৮জনের মনোনয়ন বাতিল, একজনের স্থগিত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 11:26 pm

আখাউড়ার মেয়র প্রার্থীসহ ৮জনের মনোনয়ন বাতিল, একজনের স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দুই মেয়রসহ ৮জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা করা হয়েছে। এছাড়াও একজন প্রার্থীর প্রার্থীতা স্থগিত করা হয়েছে।

সঠিকভাবে পূরণ না করা, ঋণখেলাপী হওয়া, হলফনামায় তথ্য গোপনসহ বিভিন্ন কারণে তাদের প্রার্থীতা বাতিল ও স্থগিত করা হয়েছে। তবে তারা সবাই আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী ভূঁইয়া (আওয়ামী লীগের বিদ্রোহী)। প্রার্থীতা স্থগিত করা হয়েছে উপজেলা যুবলীগকর্মী শফিকুল ইসলামের (আওয়ামী লীগের বিদ্রোহী)।

এছাড়া ১জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের ৬জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাছাই বাছাই শেষে ৪জন মেয়র প্রার্থীসহ ৪৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউসিলর পদে ৩৫জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত হওয়া মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল, বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র নূরুল হক ভূইয়া (আওয়ামী লীগের বিদ্রোহী), উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোবারক হোসেন রতন (আওয়ামী লীগের বিদ্রোহী)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ জিল্লুর রহমান বলেন, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ না করা, ঋণখেলাপী হওয়া, হলফনামায় তথ্যগোপনসহ বিভিন্ন কারনে ২জন মেয়র প্রার্থী, ১জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ওয়ার্ডে ৬জন কাউন্সিলর প্রার্থীসহ ৯জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। তিনি বলেন, প্রার্থীরা তিনদিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। তিনি বলেন, আগামী ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আখাউড়া পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১১:২৬ পিএম | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১

The Daily Sarod |