নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৩ মে ২০২৫
সর্বশেষ আপডেট : 8:20 pm
ভারতে গেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। শনিবার (৩ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করেন। এসময় তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্যে ভারতে যাচ্ছেন বলে জানানো হয়।
এরআগে সন্তু লারমা সড়কপথে পার্বত্য চট্টগ্রাম থেকে আখাউড়ায় আসেন। পরে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে কার্যাদি শেষ করে দুপুর ২টার দিকে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছায়।
এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রথমবারের মতো এপথে তিনি ভারত যাচ্ছেন। সেখানে তিনি স্বাস্থ্য পরিক্ষা করা ছাড়াও মাতৃ – পিতৃ তর্পন ও ধর্মীয় আচারাধি সম্পাদন অনুষ্ঠানে যোগদান করারও কথা রয়েছে তার।
সন্তু লারমাকে -‘পাহাড়ে নিরাপত্তাসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিষয়াদি নিয়ে প্রশ্ন করা হলে এসময় তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
তবে সন্তু লারমা বলেছেন, একবার আসুন রাঙামাটি ঘুরে দেখে যান- তবেই বুঝবেন। এর বেশি কোন কথা বলতে আগ্রহ দেখাননি সন্তু লারমা।
এপথেই তিনি দেশে ফিরে আসবেন বলে তার ব্যক্তিগত সহকারী শ্যামল লারমা নিশ্চিত করেছেন। তবে কখন আসবেন তা জানাতে পারেননি তিনি।
Posted ৮:২০ পিএম | শনিবার, ০৩ মে ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya