শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়া স্থলবন্দরে কোন যাত্রীর করোনা লক্ষণ মেলেনি

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 1:09 pm

আখাউড়া স্থলবন্দরে কোন যাত্রীর করোনা লক্ষণ মেলেনি

গত ১০ দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা প্রায় এক হাজার যাত্রীর কারো করোনার লক্ষণ পাওয়া যায়নি। থার্মাল স্ক্যানারের মাধ্যমে ওই যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। ভারতগামী যাত্রীদের সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বার্তা দেওয়া হয়। এদিকে গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বন্দর এলাকায় স্বাস্থ্য পরীক্ষার অস্থায়ী বুথ পরিদর্শন করেন।

এ সময় যাত্রীদের স্বাস্থ্য বার্তা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে মাস্ক দেওয়া হয়।

জানা যায়, জেলায় করোনা প্রতিরোধে প্রাথমিক কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা সদর ও বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা প্রস্তুত রাখা হয়েছে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, ‘স্থলবন্দরের জন্য যে স্বাস্থ্য টিম রয়েছে, তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:০৯ পিএম | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

The Daily Sarod |