স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 9:02 pm
ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম করোনাভাইরাস আক্রান্ত ৫জনকে জেলায় স্থাপিত আইসোলেশনে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে তাদের জেলা শহরের মেড্ডায় বক্ষব্যাধি হাসপাতালে স্থাপিত আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।
২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ও আইসোলেশন সেন্টারের সমন্বয়কারি ডা. একরামুর রেজা টিপু জানান, বিকেলে আখাউড়া উপজেলা থেকে তিনজন ও বিজয়নগরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে দুইজনকে পাঠানো হয়েছে আইসোলেশনে। এরমধ্যে তিনজন নারী ও দুই জন পুরুষ রয়েছে।
তিনি আরও বলেন, আমরা নূন্যতম ৩ফুট দূরত্ব রেখে আইসোলেশন সেন্টারের বেড স্থাপন করেছি। এখনে তাদের চিকিৎসা চালিয়ে যাওয়া হবে।
Posted ৯:০২ পিএম | শনিবার, ১১ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya