স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২০
সর্বশেষ আপডেট : 8:38 pm
করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে লকডাউনের মধ্যে আইন অমান্য করায় জেলায় ৩১জনকে ৫৪হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
বুধবার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
৯টি উপজেলায় সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো এবং সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে এই জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের ফেসবুকে এই তথ্য জানা যায়।
Posted ৮:৩৫ পিএম | বুধবার, ০৬ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya