নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট : 7:15 pm
আইএফআইসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে তারণ্যের উৎসব পালিত হয়েছে।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ারে অনুষ্টিত তারণ্যের উৎসবে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সৈয়দ শামসুদ্দিন আহমেদ।
ব্রাহ্মণবাড়িয়া আইএফআইসির প্রধান শাখার ব্যবসস্থাপক কুলসুম বেগমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর কাজী মোহাম্মদ মোস্তফা জালাল,এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান ও দৈনিক সরোদের সম্পাদক ও প্রকাশক পীযূষ কান্তি আচার্য,সাপ্তাহিক তিতাস বার্তার সম্পাদক এম এ মতিন শানু।
অনুষ্টান শুরুতে ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে ব্যাংকে সঞ্চয় প্রবণতা বৃদ্বির লক্ষ্যে শিক্ষার্থী তরুণ-তরুনীদের উদ্বুদ্ভ করা হয়।এতে ব্যাংকে টাকা জমা,ঋণ নেয়া থেকে শুরু করে আদ্যপান্ত ব্যাখ্যা করা হয়।
অনুষ্টান শুরুতে ব্রাহ্মণবাড়িয়া আইএফআইসির ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবসস্থাপক কুলসুম বেগম তার স্বাগত বক্তব্যে বলেন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দেশের সব তফসিলি ব্যাংকে এ তারণ্যের উৎসব পালিত হচ্ছে।সেই নির্দেশনা অনুযায়ী আইএফআইসি ব্যাংক পিএলসি ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-তরুণীদের আর্থিক সাক্ষরতা প্রদান শীর্ষক বিশেষ অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
অনুষ্টানে আর্থিক খাতের সেবাসমুহ (ব্যাংকিং প্রডাক্ট),ডিজিটাল আর্থিক সেবা,ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা সাইবার নিরাপত্তা ও জাল নোট চেনা, ঋণ ও বিনিয়োগ ,উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচান করা হয়।
অনুষ্টানে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক উপস্থিত ছিলেন।
Posted ৭:১৩ পিএম | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya