স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 7:46 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কোম্পানির নিজস্ব গাড়ির চাপায় ইমরান মিয়া (২৭) নামে ইউনিলিভার কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। ইমরান মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের জুরু মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ইউনিলিভার কোম্পানির নিজস্ব মাইক্রোবাসে করে পণ্য পৌঁছে দিতে লালপুর বাজারে যান ইমরান। ওই বাজারের বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ শেষ করে গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এসময় চালক ইঞ্জিন স্টার্ট দিলে হঠাৎ গাড়ির নীচে চাপা পড়েন ইমরান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
Posted ৭:৪৬ পিএম | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya