বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ২৩ মে ২০২০
সর্বশেষ আপডেট : 7:10 pm
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দ অসহায়-দরিদ্রের মাঝে ছড়িয়ে দিতে প্রবাসী দুই বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারা তাদের নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হরষপুর ইউনিয়নের নিদারাবাদে অসহায়দের ঈদের উপহার খাদ্য সামগ্রী তুলে দিয়েছে।
শনিবার বিকেলে তাদের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তরুণ সাংবাদিক এস এম টিপু চৌধুরী।
এসময় ওই গ্রামের অসহায় ও দরিদ্র ১৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রীর বাড়ি গিয়ে পৌঁছিয়ে দেয়া হয়েছে।
সাংবাদিক এস এম টিপু চৌধুরীর প্রচেষ্ঠায় দুইজন বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এছাড়াও এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ওয়াছেকুর রহমান, কেএইচএম তুষার ও তানভির হাসান আকাশ প্রমুখ।
Posted ৭:১০ পিএম | শনিবার, ২৩ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya