শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

অসহায়দের তালিকায় নিজের নাম দেওয়া সেই দুই ইউপি সদস্য বহিস্কার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০২ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 10:47 pm

অসহায়দের তালিকায় নিজের নাম দেওয়া সেই দুই ইউপি সদস্য বহিস্কার

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আড়াই হাজার টাকা ঈদ উপহারের তালিকায় নিজেদের নাম দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুরের দুই ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এই বহিস্কার আদেশ দেন।

বহিস্কৃতরা হলেন, মজলিশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া ও ৭নং ওয়ার্ডের সদস্য হাছান মিয়া।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিরোধী নিয়ম ব্যতয় ঘটিয়ে প্রধানমন্ত্রী প্রদত্ত ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তার কর্মসূচির সুবিধাভোগী তালিকা প্রণয়নে অনিয়মের মাধ্যমে নিজেদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯এর ৩৪(৪) ধারা অনুযায়ী উক্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় নিজেদের নাম-নম্বর দিলেন দুই ইউপি সদস্য  

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া ও ৭নং ওয়ার্ডের সদস্য হাছান মিয়া দরিদ্রদের তালিকায় নাম দেওয়া গত শনিবার (৩০মে) ‘দৈনিক সরোদ অনলাইনে’ অনিয়মের সংবাদ প্রকাশ করে।

রাফি/-

Facebook Comments Box

Posted ১০:৪২ পিএম | মঙ্গলবার, ০২ জুন ২০২০

The Daily Sarod |