স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 9:32 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবশেষে ৫দিন পর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব থেকে রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার বিকেলে আসা রিপোর্টে নতুন করে আরও ১০৫জনের করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৫১২জনে দাঁড়িয়েছে।
এতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃহস্পতিবার বিকেলে ৪৭৮টি পিসিআর রিপোর্ট আসে। পিসিআর রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ৪৭ জন, আশুগঞ্জ উপজেলায় ৪ জন, কসবা উপজেলায় ৩৭ জন, সরাইল উপজেলায় ৮ জন, নবীনগর উপজেলায় ৭ জন ও বিজয়নগর উপজেলায় ২ জন করোনা পজিটিভ এসেছে।
সিভিল সার্জন অফিসের ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী জেলায় আক্রান্তদের মধ্যে ৮৯জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৬জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩১১জন।
Posted ৯:৩০ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya