ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 10:09 pm
সব জল্পনা-কল্পনার অবসান করে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এই বিয়ের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সবচেয়ে কাছের বন্ধু ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভারতের যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর।
বিয়ের দিন বিকেলে বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন নববধূ ও বর। এসময় লাল লেহেঙ্গায় আলো ছড়িয়েছেন ক্যাটরিনা। কড়া নিরাপত্তার মধ্যেও ফাঁস হয়েছে নতুন বউয়ের কিছু ছবি। তাতে আবছা দেখা যাচ্ছে ক্যাটরিনার মুখ, তা দেখেই তৃপ্তির ঢেঁকুর তুলছেন অন্ধভক্তরা।
ভিকি-ক্যাটরিনার বিয়ের এত গোপনীয়তার মধ্যেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তারা। দূর থেকেই বর-কনের বেশে লেন্সবন্দি হলেন দুই তারকা।
বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্যাটরিনার ছয় ভাইবোন, মাসহ নিকটাত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, ‘এক থা টাইগার’ সিনেমার পরিচালক কবির খানও বিয়ের আসরে উপস্থিত ছিলেন। হাজির হয়েছেন অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারা, বিজয় কৃষ্ণ আচার্যরা।
তবে এ অনুষ্ঠানে দেখা যায়নি তাদের কোনো সাবেককে। ক্যাটরিনার বিশেষ দিনে পাশে ছিলেন না সালমান খান, এমনকি ক্যাটরিনার এক সময়ের ‘বেস্ট ফ্রেন্ড’ আলিয়া ভাটও হাজির হননি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
Posted ১০:০৯ পিএম | বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya