শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

অবশেষে ডিবির জালে স্টেশনের ডিজিটাল জুয়ারীরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 6:55 pm

অবশেষে ডিবির জালে স্টেশনের ডিজিটাল জুয়ারীরা

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৯জন জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। মঙ্গলবার রাতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ জুম্মন মিয়া (৩০), বিমল চন্দ্র বর্মন (৩০), মোঃ নাছিম মিয়া (২৩), মোঃ ইয়ামিন মিয়া (৪৮), সবুজ মিয়া (৪২), ৬। কামরুল মিয়া (২৭), আমির হোসেন (২৪), বিপ্লব সূত্রধর (৩৯) ও মোঃ খোকন মিয়া (৪৬)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আটক জুয়ারীরা মোবাইল ফোনের মাধ্যমে রেলস্টেশন এলাকায় বিভিন্ন খেলায় জুয়া খেলে থাকে। এই তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটককৃতদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. মশিউজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জুয়ারীদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে মোবাইলে জুয়াখেলা চালিয়ে চালিয়ে যাচ্ছিল রেলওয়ে পুলিশকে ম্যানেজ করে। তাই তারা ছিল ধরা ছোঁয়ার বাইরে।

Facebook Comments Box

Posted ৬:৫৫ পিএম | বুধবার, ২৯ জানুয়ারি ২০২০

The Daily Sarod |