ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 7:51 pm
অবশেষে বলিউডের কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বৃহস্পতিবার ভারতের বোম্বে হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। গত ৩ অক্টোবর মাদককাণ্ডে গ্রেফতার হন বলিউড বাদশার ছেলে আরিয়ান। খবর: এনডিটিভির
৩ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান। সেখান থেকে তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান। মাদক নেওয়ার কথা স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন আরিয়ান। আরিয়ান এনসিবি কর্মকর্তাদের বলেন, মাদক নিয়ে ভুল করেছেন। এর আগে তিনি কখনো এমন কিছু করেননি।
এছাড়া আরিয়ানের সঙ্গে গ্রেফতার করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে।
গ্রেফতারের পরদিন ৪ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন করেন মুম্বাইয়ের প্রভাবশালী আইনজীবী সতীশ মানশিণ্ডে।
কিন্তু মুম্বাইয়ের আদালত জানিয়ে দেন, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে থাকতে হবে। এরপর ৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এ রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শাহরুখের আইনজীবী আরিয়ানের অন্তর্র্বতী জামিনের আবেদন করেন। মুক্তি মেলে না আরিয়ানের। তার দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ করে দেন আদালত।
গত ২০ অক্টোবরও আরিয়ানের জামিন মেলে না। এরপর ছেলের জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হন শাহরুখ খান। উচ্চ আদালত ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। তবে ২৬ অক্টোবরও তার জামিন দেননি বোম্বে হাইকোর্ট। তবে ওই দিন অন্য দুই অভিযুক্ত অভিন শাহু ও মনীশ রাজগড়িয়ার জামিন মেলে।
অবশেষে বৃহস্পতিবার আরিয়ানের জামিন মঞ্জুর করেন আদালত।
Posted ৭:৫১ পিএম | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya